বাহাদুরপুর বাজারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদের গণসংযোগ
- Update Time : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

মোস্তাফিজুর রহমান :বিশেষ প্রতিনিধি
জনগণের পাশে, উন্নয়নের প্রত্যয়ে—আগামীর বাহাদুরপুর গড়ার অঙ্গীকারআসন্ন স্থানীয় ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে বাহাদুরপুর বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগকালে মোঃ আসাদুজ্জামান আসাদ স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে চান।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে বাহাদুরপুর ইউনিয়নকে একটি সমৃদ্ধ, আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদের কাছে তুলে ধরেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শাহিন আলম খান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারীক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশারেফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজ্জুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গণসংযোগকে ঘিরে বাহাদুরপুর বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং আগামী দিনে বাহাদুরপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।




















