বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ
- Update Time : ০৭:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৫ Time View

মোস্তাফিজুর রহমান যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের নাম স্থানীয়দের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে পরিচিত। বাহাদুরপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বলেন, “আসাদুজ্জামান আসাদ একজন স্মার্ট ও মেধাবী নেতা। তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।” ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক বলেন, “মানুষের বিপদ-আপদে সবসময় আসাদ এগিয়ে আসেন। আগামী দিনে তাঁর মতো নেতৃত্বই এলাকার প্রয়োজন।” বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ তহিদুর রহমান বলেন, “আসাদ একজন ভালো মনের মানুষ। তিনি নির্বাচনে অংশ নিলে জনগণ তাঁকে সমর্থন দেবে।” এ বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তবে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।









