০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমানের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : ০৯:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৬৫ Time View

 বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জিয়াউর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ জোহর সীতাকুণ্ড উপজেলার শিবপুর বায়তুল মা’ মুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। মরহুম মোহাম্মদ জিয়াউর রহমান কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মছজিদ্দা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে গেছেন। বিশ বছর আগে তাঁর হাতে গড়া সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকাটি চট্টগ্রামের অঙ্গনেই নয়, সারাদেশে একটি পরিচিত মাধ্যম হয়ে ওঠে। শিক্ষার আলো ছড়ানো, সমাজ সচেতনতা তৈরি এবং মানবিক মূল্যবোধে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর যোগ্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন বহমান বাংলা পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর, সম্পাদক মো. আতাউল হাকিম আরিফ এবং মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলসহ আরও অনেকে, যারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। মরহুমের মৃত্যুতে বহমান বাংলা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।

Tag :

Please Share This Post in Your Social Media

বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমানের ইন্তেকাল

Update Time : ০৯:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫