পান্তাপাড়ায় জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল নেতা জিয়াউর রহমান, মেম্বার প্রার্থী হিসেবে বাড়ছে জনসমর্থন
- Update Time : ০৭:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৯ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পান্তাপাড়া গ্রামে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান। স্থানীয়দের একটি অংশের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং মানুষের পাশে থাকার কারণে তিনি এলাকায় উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও জিয়াউর রহমান নিজেকে সেসব বিতর্কের বাইরে রেখে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এ কারণে পান্তাপাড়া গ্রামের মানুষের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি প্রায় ছয় বছর ধরে শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নাভারণ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে পান্তাপাড়া ওয়ার্ড থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন, যা এলাকায় তার সাংগঠনিক সক্ষমতার পরিচয় বহন করে। পারিবারিকভাবেও তিনি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তার পিতা সাহেব আলী শার্শা অঞ্চলে দীর্ঘদিনের বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং ভোটারদের সিদ্ধান্তের মাধ্যমে।




















