০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল যুবকরা

Reporter Name
  • Update Time : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ৯৪ Time View

 স্টাফ রিপোর্টার: ‘ঈদের আনন্দ হোক সবার’ স্লোগানে প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে উপহার তুলে দিয়েছে উদ্যোমী কিছু যুবক। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারের প্যকেজ পৌঁছে দেওয়া হয়। সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার একঝাঁক যুবক প্রতিবছর অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেয়। তাদের এই কাজে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আর্থিকভাবে সহায়তা করে। প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল, কাপড়, লুঙ্গি, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, সেমাই, পিঠা, নুডুলস, হুইল, সাবান, গুঁড়ো দুধ ইত্যাদি। এই কার্যক্রম বাস্তবায়ন কমিটির দায়িত্বে থাকা আমানুল্লাহ আসিফ মীর বলেন, ‘প্রতিবছর আমরা অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্য অনুযায়ী ঈদ উপহার দিয়ে থাকি। আমাদের কাজে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ যেন আমরা আজীবন অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

নালিতাবাড়ীতে অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল যুবকরা

Update Time : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬