০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

Reporter Name
  • Update Time : ০৫:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৮ Time View

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ ২০ এপ্রিল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন। তিনি উদ্বোধনকালে উপস্থিত শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে টিকার গুরুত্ব তুলে ধরে সবাইকে শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদানে উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন । এছাড়াও এমওডিসি ডা. মীর কামরুজ্জামানসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ আহমেদ। গফরগাঁও উপজেলায় ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় গফরগাঁও ও পাগলা থানায় মোট ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্তসাপেক্ষে পূর্বে টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে পারবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

Update Time : ০৫:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬