খানসামায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- Update Time : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ১৫১ Time View

অনুষ্ঠিত উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাকেরহাট সরকারী কলেজ মাঠে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার,ওয়াহেদ শাহ,গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন লিটন,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সবুজ আহমেদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফ ও সদস্য সচিব রুবেল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।










