০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ দমনে র‌্যাব-৭ এর সাফল্য: দুই ঘণ্টায় অপহৃত প্রকৌশলী উদ্ধার

 বিশেষ প্রতিবেদক,
  • Update Time : ০৮:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৬ Time View

 চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহৃত কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক গত ৭ জুন সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডস্থ নিজ বাসা এনআর ভবন থেকে বের হয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং তাকে উদ্ধারে র‌্যাব-৭ এর সহযোগিতা কামনা করে আবেদন জানান। এদিকে পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা জানায়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনের ডেবারপাড় এলাকার জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত প্রকৌশলী মো. মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমানকে আটক করা হয়। র‌্যাব-৭ জানিয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে আইনের আওতায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

অপরাধ দমনে র‌্যাব-৭ এর সাফল্য: দুই ঘণ্টায় অপহৃত প্রকৌশলী উদ্ধার

Update Time : ০৮:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬