০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

Reporter Name
  • Update Time : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৪৩৮ Time View

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথমদিন দুটো ট্রাকে ৯ টন ৮৪৮ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।  বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি মিনি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন হবে। ভারতের শিলিগুড়ি থেকে এনপি ট্রেড ইন্টারন্যাশনাল ও সততা বাণিজ্যালয় নামের দুটো আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচা মরিচ আমদানি করছে। সবশেষ গত বছরের ১৪ নভেম্বর কাঁচা মরিচ আমদানি হয়েছিলো এই বন্দর দিয়ে।  কাঁচা মরিচ আমদানিকারক বাবলুর রহমান বলেন,সরবরাহ সংকট ও দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আজ থেকে আমদানি শুরু হয়েছে। বেশি পরিমাণ আমদানি হলে দেশের বাজারে দ্রুত দাম কমে আসবে। প্রথম দিন বন্দরে তেমন ক্রেতা না থাকায় নিজ চালানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কাঁচা মরিচ পাঠানো হয়েছে।  এদিকে সরবরাহ সংকটের অযুহাতের কয়েকদিনের ব্যবধানে স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমদানি শুরুর ফলে দাম কমার আশা আমদানিকারকদ

Tag :

Please Share This Post in Your Social Media

প্রায় ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

Update Time : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫