১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২০৫ Time View

  যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রিনা সুলতানা (৫০) নামের এক নারী।  রোববার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট বন্ধু কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ের পেছনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিনা সুলতানা উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী। স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের পর রিনা সুলতানা বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে তালতলা থেকে রাজঘাট এলাকার দিকে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। ওই সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এলে তিনি তার নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, “খুলনা রেলওয়ে থানাধীন রেল কিলোমিটার নং-২৬/২ এর পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রিনা সুলতানা আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

Update Time : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫