০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : ০৯:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম রেজা (অর্ণব)। তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করা হয়।
র‍্যালিটি শার্শা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঐতিহ্য, সাংগঠনিক কার্যক্রম, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা তুলে ধরেন।
র‍্যালি শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হোসেন রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম শহিদ এবং সদস্য সচিব ওমর ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে শার্শা উপজেলা ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শার্শায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেতারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ০৯:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬