নিজামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী সাবেক যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি খান মোহাম্মদ আলী রাজা
- Update Time : ০৯:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ২ Time View

শার্শা প্রতিনিধি: মোস্তাফিজর রহমান
যশোরের শার্শা উপজেলার আসন্ন ১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি খান মোহাম্মদ আলী রাজা ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে একটি আধুনিক, স্মার্ট, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নিজামপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর স্বপ্ন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকাই হবে তাঁর অঙ্গীকার।
দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন খান মোহাম্মদ আলী রাজা। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন বলে স্থানীয়দের মধ্যে পরিচিতি লাভ করেছেন।
খান মোহাম্মদ আলী রাজা জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। নিজামপুর ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নিজামপুর ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব।”
তিনি নিজামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোটই বদলে দিতে পারে নিজামপুর ইউনিয়নের আগামীর উন্নয়নের চিত্র। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ নিজামপুর ইউনিয়ন গড়ে তুলি।”
দোয়া ও সমর্থন প্রত্যাশী:
খান মোহাম্মদ আলী রাজা
সাবেক সহ-সভাপতি, যশোর জেলা ছাত্রদল
চেয়ারম্যান পদপ্রার্থী
১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর।



















