০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীর রিয়াল প্রতারক সেলিম কারাগারে বরগুনা

 জেলা প্রতিনিধিঃ
  • Update Time : ০৮:২৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৫ Time View

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালিাপড়া গ্রামের রিয়াল প্রতারক মোঃ সেলিমকে জেল হাজতে পাঠিয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) প্রতারণা মামলায় আদালতে হাজিরা দিতে গেছে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ‎ ‎জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ এলাকার শফিজলের ছেলে অটো চালক আ. রহিমকে রিয়াল দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে আ. রহিম সুদে টাকা এনে এবং নিজের জীবিকার একমাত্র সম্বলটুকু বিক্রি করে প্রতারক সেলিমকে ৬ লাখ দেয়। প্রতারক সেলিম ভুয়া ঠিকানা দিয়ে টাকা নিয়ে লাপাত্তা দেয়। টাকা ও রিয়াল না পেয়ে সেলিমের খোঁজে তালতলীতে যায় আ. রহিম। সেখানে গিয়ে জানতে পারেন তিনি একটি চিহ্নিত প্রতারক ও মামলাবাজ। পরক্ষণে আ. রহিম বাদী হয়ে প্রতারক সেলিমের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। ৭১ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সেলিমের কর্মকাণ্ড ছড়িয়ে পড়লে গা ডাকা দেয় সেলিম। দীর্ঘদিন পলাতক থেকে ৪ আগস্ট আদালতে হাজির হতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। ‎ ‎মামলার বাদী আ. রহিম প্রতারক সেলিমের কঠোর শাস্তির দাবি করছেন। প্রতারকের খপ্পরে পরে হারানো টাকা ফেরত চান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

তালতলীর রিয়াল প্রতারক সেলিম কারাগারে বরগুনা

Update Time : ০৮:২৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬