০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. মফিজুর রহমান,

শার্শা নিউজ :বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৫:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

যশোরের শার্শা উপজেলার ৫ নম্বর পুটখালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছেন মো. মফিজুর রহমান।
তিনি বর্তমানে ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
মো. মফিজুর রহমান ৪ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার জনগণের প্রত্যক্ষ ভোটে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছেন। ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দলের আস্থা ও কর্মীদের সমর্থনে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি চেয়ারম্যান পদে একজন শক্তিশালী ও আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুটখালী ইউনিয়নে রাজনৈতিক পরিবেশ দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ব্যক্ত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মফিজুর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. মফিজুর রহমান,

Update Time : ০৫:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬