০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজুর রহমান বেনাপোলঃ
  • Update Time : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২ Time View

যশোরের শার্শা উপজেলার উলাশী–যদুনাথপুর এলাকায় বেতনা নদীর সঙ্গে সংযুক্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এ খাল খনন কাজের উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। পরে নির্ধারিত গাড়িবহর নিয়ে তিনি শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারা সফরসূচি সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের পর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কথা রয়েছে। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই উলাশী খালটি প্রথম খননের উদ্বোধন করেছিলেন ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান । দীর্ঘদিন পর পুনরায় খালটির পুনঃখনন কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ তৈরি

Tag :

Please Share This Post in Your Social Media

শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬