সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি
- Update Time : ০৮:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ২১১ Time View

মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
অদ্য ১৫ জুন ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক আন্দুলিয়া, পাঁচপীরতলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি- পিস, পোশাক সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *১২,১৪,৬০০/-(বারো লক্ষ চৌদ্দ হাজার ছয়শত)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




















