সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয়
- Update Time : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৯৩ Time View

বিশেষ প্রতিবেদকঃ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ড চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এক আন্তরিক, প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এ আয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মিলনমেলা রূপ নেয় প্রাণচাঞ্চল্যে ভরপুর এক পেশাগত বন্ধনের আসরে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ ওবায়দুল হক, দৈনিক ডেলটা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনূর রহমান, নিউজ ফেয়ার পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এ কে আজাদ, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক নূরুনাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী আহসান রবি (সিনিয়র রিপোর্টার, দৈনিক সমাবেশ), মারুফা নাসরীন (নির্বাহী সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন), মোঃ নজরুল ইসলাম খোকন (ঢাকা রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার), প্রসেনজিৎ চৌধুরী (স্টাফ রিপোর্টার, দৈনিক ঢাকা), মাসুদ মজুমদার (স্টাফ রিপোর্টার, ডেইলি প্রেজেন্ট টাইমস), নূর আলম সিদ্দিকী (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), মোঃ মাহফুজুল হক (সিনিয়র রিপোর্টার, দৈনিক ডেলটা টাইমস), মোঃ মিরাজুল ইসলাম (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ মনিরুজ্জামান (প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন), রোকেয়া আক্তার কেয়া (প্রকাশক, সাপ্তাহিক জনমন)সহ আরও অনেকে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ আড্ডায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে চ্যালেঞ্জপূর্ণ সাংবাদিকতায় টিকে থাকতে হলে পারস্পরিক সহযোগিতা, তথ্যের আদান-প্রদান এবং নৈতিক দায়িত্ববোধ আরও জোরদার করা জরুরি। একটি দায়িত্বশীল, সাহসী ও জনমুখী গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। আলোচনায় আরও উঠে আসে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারে সংগঠিত উদ্যোগের বিকল্প নেই। এ ক্ষেত্রে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতো প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকর ও সময়োপযোগী ভূমিকা রাখতে হবে বলে মত দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে পেশাজীবীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও গভীর হয় এবং একটি ইতিবাচক সাংবাদিকতা পরিবেশ গড়ে ওঠে। আন্তরিকতা, সৌহার্দ্য ও পেশাগত বন্ধনের উষ্ণতায় ভরপুর এই ঈদ পুনর্মিলনী আড্ডা সাংবাদিকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় মিলনমেলা, যা ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে।










