০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা নিউজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : ০৪:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ১০৩ Time View

 নিজস্ব প্রতিনিধ,শার্শা নিউজি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শার্শা নিউজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পক্ষ থেকে শার্শা উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাধ্যমে পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা নিয়ে আসে। ঈদ কেবল আনন্দের দিনই নয়, এটি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি। ঈদের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনুক—এটাই তার প্রত্যাশা। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শার্শা নিউজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

Update Time : ০৪:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬