০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যান্টের পকেটে মিললো দুই পিস স্বর্ণেরবার, আটক-১

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : ০৪:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১২৯ Time View

৫১,১৬,১৪২/- (একান্ন লক্ষ ষোল হাজার একশত বিয়াল্লিশ) টাকা মূল্যের ২৩৩.২৬ গ্রাম ওজনের ০২ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি

অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ০৬০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ২৩৩.২৬ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৩,২৫০/- আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) দেওয়ান মোঃ খালেদ হোসেন(৪৯), পিতা-বাদশা মিয়া, গ্রাম-গোবিন্দল, ডাকঘর- সিংগাইর, থানা-সিংগাইর, জেলা- মানিকগঞ্জ। আটককৃত স্বর্ণের মূল্য ৫১,১১,৮৯২/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১,০০০/- টাকা এবং নগদ ৩,২৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫১,১৬,১৪২/- (একান্ন লক্ষ ষোল হাজার একশত বিয়াল্লিশ) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

প্যান্টের পকেটে মিললো দুই পিস স্বর্ণেরবার, আটক-১

Update Time : ০৪:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬