০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে গহীন শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬ Time View

আসাদুজ্জামান গাজীপুর থেকে : গাজীপুরের শ্রীপুরে গহীন শালবনের ভেতর থেকে ৫৫ বছর বয়সী হরিধন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শালবনের মধ্যে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানাই । শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে নিহতের প্রকৃত নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, ‘মরদেহটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম হরিধন বলে জানা গেছে। মরদেহের পাশে কয়েকটি বোতল পড়ে থাকতে দেখা যায়। পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।’ ওসি মো. আব্দুল বারিক জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরের শ্রীপুরে গহীন শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update Time : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫