০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন ফ্যাসিস্টের জন্ম হবে না  -শেরপুরে ইসলামী আন্দোলন

Reporter Name
  • Update Time : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৮ Time View

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজিব বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন ফ্যাসিস্টের আর জন্ম হবে না। ইতিপূর্বে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। তাই তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণ এবং সকল ভোটারের মূল্যায়ন থাকবে। বিগত নির্বাচনগুলো তো দেখা গেছে ৩৫ থেকে ৪০ পারসেন্ট ভোটে নির্বাচিতরা সংসদে গিয়ে সরকার গঠন করেছে। আর ৬০ পার্সেন্ট ভোটাদের কোন মূল্য নেই। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ১৪ দল এবং ভারতের দালাল জাতীয় পার্টির যতদিন বিচার না হবে ততদিন তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে।  ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেরপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে শহরের খরমপুর মোড়ের সমাবেশে তিনি এসব কথা বলেন।  সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মতিউর রহমান। এ সময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন ফ্যাসিস্টের জন্ম হবে না  -শেরপুরে ইসলামী আন্দোলন

Update Time : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫