শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার
- Update Time : ০৮:৪২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩২৬ Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক ২ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, মসলা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ২টি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে বলে বিজিবি জানায়। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক এবং হাবিলদার আবুল কাশেমের নেতৃত্ব অভিযানে পরিচালিত হয়। এই সময় বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রাম থেকে আটক করা হয় ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ, ১টি ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেল, ২৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮০০ পিস জিলেট গার্ড কার্টিজ ও ১ হাজার ২০০ পিস স্কিন সাইন ক্রিম। সংশ্রিষ্ট বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪টার দিকে চান্দাপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।


























