১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী চিরনিদ্রায় শায়িত হলেন।

Reporter Name
  • Update Time : ০৮:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৩৪৪ Time View

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ কমিটির সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ১২ আগস্ট মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ ও বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গত ২১ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রুহুল আমিন মাদানী স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়ায় গ্রামের বাড়ি । তিনি ১৯৯৬ ও ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি একজন আলেম ও সমাজসেবক ও ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ছাত্রজীবনে তিনি পাকিস্তান থেকে পবিত্র কোরআনের হাফেজ হন। পরে মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বুধবার(১৩ আগস্ট) বেলা ৩টায় ত্রিশাল উপজেলার চকপাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে বৃষ্টি ও কাঁদাকে উপেক্ষা করে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে রুহুল আমিন মাদানীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী চকপাঁচপাড়া কারিগরি কলেজ এবং মাদরাসা মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী চিরনিদ্রায় শায়িত হলেন।

Update Time : ০৮:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫