০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীর মাহমুদুল হাসান মিজান এখন বিসিএস ক্যাডার!

Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৩৪৭ Time View

  মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দক্ষিন কান্দুলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২০ ডিসেম্বর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন  মোঃ মাহমুদুল হাসান মিজান।  পিতা মোঃ ইসমাইল হোসেন এবং মাতা মনোয়ারা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী একজন গৃহিণী।  মাহমুদুল হাসান মিজান এর আরও  দুই বোন রয়েছেন। তার বোন ইসরাত জাহান ইতি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছেন এবং ছোটো বোন নুসরাত জাহান ইশা উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত।  ছোট থেকেই মো: মাহমুদুল হাসান মিজান মেধাবী ছাত্র ছিলেন। তিনি দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল, শেরপুর থেকে  ২০০৬ সালে মাধ্যমিক এবং সনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ থেকে ২০০৮ সালে উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।  এরপর দক্ষিণ এশিয়ার  কৃষি বিষয়ক প্রাচীনতম প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা  থেকে কৃষিতে স্নাতক ও হর্টিকালচারে স্নাতকোত্তর সম্পন্ন করেন।  তার প্রথম ৩৬তম বিসিএস পরীক্ষায় (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।  ০৩ সেপ্টেমম্বর ২০১৮ সালে  তিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, মাদারগঞ্জ, জামালপুরের যোগদান করেন। পরবর্তীতে ৩ মে ২০২৩  সালে পদন্নোতি প্রাপ্ত হয়ে উপজেলা কৃষি অফিসার হিসেবে লাখাই হবিগঞ্জে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, মদন, নেত্রকোণায় কর্মরত আছেন। স্থানীয় সুত্রে জানা যায়, তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ করেন।মাহমুদুল হাসান মিজান  ঝিনাইগাতী উপজেলার পুসাসের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য।  ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় তিনি অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইগাতীর মাহমুদুল হাসান মিজান এখন বিসিএস ক্যাডার!

Update Time : ১০:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫