১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হিলিতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ
Reporter Name
- Update Time : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪৪৭ Time View

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী দিনাজপুরের হিলিতে কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব গাছ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্পাসরণ অধিদপ্তরের কর্মকর্তা মেসবাহুল ইসলাম,উপজেলা ভেটেনারী সার্জন ডা. মুনতাসির মামুন,হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় প্রতিজন শিক্ষার্থীর মাঝে কাঠাল,জাম ও নিমের ৪ টি করে ৯৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করা হয় ।
Tag :




















