নিথর দেহে চুপসে গেলো সাজিদ নামের ফুল , গভীর নলকূপের মুখ খুলে আমরাই করেছি ভুল। এমন ঘটনা আগেও ঘটেছে আবার কেন তবে ? বারেংবার আমাদের ভুলে তাজা প্রাণ ঝরে ভবে! প্রযুক্তির আর দোষ কি বলো দোষ কেন ফায়ারসার্ভিসে ? গাফেল ছিলো কূপের মালিক নবশিশু মরলো পিষে । যার গেছে কেবল সেই বুঝেছে সতর্কতার কিসের সমান, একটু সতর্ক হলেই পরে ভবে বেঁচে যেতো একটি প্রাণ ।