১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহ গামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গফরগাঁও স্টেশনে একজনের মৃত্যু
Reporter Name
- Update Time : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১ Time View

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঢাকা ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁ রেল স্টেশনে যাত্রা বিরতির পর ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৩ফেব্রুয়ারি সোমবার দুপুরে গফরগাঁও রেল স্টেশনের ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যুর দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত ট্রেনের নিচে নিহত ব্যক্তি দ্বিখন্ডিত হয়ে যায়। রেল দুর্ঘটনা নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও পৌরসভাস্হ মার্কাস মসজিদ সংলগ্ন এর বাসিন্দা গফরগাঁও সরকারি কলেজের সামনে এলোপ্যাথিক ঔষধের ব্যবসায়ী অবসরপ্রাপ্ত (বিজেপি) মহিউদ্দিন আহমেদ। তার দুর্ঘটনা জনিত মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
Tag :










