তা-ই তা-ই তা-ই আমরা বোন আর ভাই , এক বাসায় থাকি মোরা এক থালায় খাই । তা-ই তা-ই তা-ই আমরা বোন আর ভাই এক সাথে খেলা করি পাঠশালে যাই । তা-ই তা-ই তা-ই আমরা বোন আর ভাই এক সাথে গান শিখি সুরে সুরে গাই । তা-ই তা-ই তা-ই আমরা বোন আর ভাই বাবা-মায়ের আদর্শে মানুষ হতে চাই ।