শার্শা নিউজ : নিজস্ব প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওলিয়ার রহমান সরদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি স্থানীয়ভাবে পরিচিত একটি মুখ।
স্থানীয়দের ভাষ্য, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা কিংবা আর্থিক সংকটে মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় আন্তরিক ভূমিকা পালন করেন। মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে ডিহি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ ওলিয়ার রহমান সরদার এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন,
"জনগণের আস্থা ও সহযোগিতা পেলে একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নমুখী ডিহি ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"
সমর্থকদের দাবি, দলের জন্য দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন এবং নানা প্রতিকূল পরিস্থিতি, এমনকি মামলা-হামলা ও কারাভোগের মতো কঠিন সময়ও অতিক্রম করেছেন। তাদের মতে, এসব কারণে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ডিহি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মোঃ ওলিয়ার রহমান সরদার বলেন, জনগণের সেবা করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।