প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:২৮ পি.এম
জমকালো আয়োজনে বেনাপোলে শুরু হলো আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ ১৭ এপ্রিল ২০২৬

যশোরের বেনাপোল-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “সাবেক সংসদ আলহাজ্ব আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ (সিজন-১)”। শার্শা উপজেলা-র বিভিন্ন ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার অংশগ্রহণে টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। শুক্রবার বেনাপোল বলফিল্ড মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, সভাপতি, বেনাপোল পৌর বিএনপি এবং আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইকরামুল করিম বাবুল এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন রায়হানুজ্জামান দীপু। উদ্বোধনী দিনে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS)-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি কয়েকদিনব্যাপী চলবে। প্রতিদিনই জমজমাট ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করছেন ক্রীড়াপ্রেমীরা।
ই পেপার