প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:০৮ পি.এম
খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র্যালি অনুষ্ঠিত

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিয়ে, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ‘কিশোরী -কিশোর আয়োজিত নিজেরা করি’ ও ভূমিহীন সংগঠনের সহযোগিতায় এ র্যালি অনুষ্ঠিত হয়। ছাতিয়ানগড় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি অত্র স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা বাল্যবিয়ে না করার শপথ গ্রহণ করে এবং একটি নাটিকা পরিবেশন করে। এসময় উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, জমিরউদ্দীন শাহ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জীতেন্দ্র চন্দ্র রায়, গোয়ালডিহি বি.এম. কলেজের প্রভাষক দয়ারাম চন্দ্র রায়, ‘নিজেরা করি’ সংস্থার অঞ্চল সমন্বয়ক শিউলী খাতুন, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকারসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।
ই পেপার