০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২২৭ Time View

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস, তারুণ্যের উৎসব ২৪-এর এই গ্রাফিতি ও চিত্রাঙ্কন আমাদের অন্তরের গভীরে সৃষ্টিশীলতার নতুন অনুপ্রেরণা জাগিয়ে তুলবে। তিনি আরো বলেন, তারুণ্য মানেই উদ্যম, স্বপ্ন ও সৃষ্টিশীলতা। তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

Tag :

Please Share This Post in Your Social Media

২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

Update Time : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫