১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ৩৯৮ Time View

 দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, প্রাণিসম্পদ সার্জন ডা. মো. মনতাসির মামুন, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, মেডিকেল অফিসার মো. হুমায়ুন কবির ও হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফসহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব অপরিসীম। দেশের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের জন্য পুষ্টির বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। এছাড়া বক্তারা জানান, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পুষ্টি সপ্তাহ চলাকালীন হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন, সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা। তারা আরও বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, নারীদের গর্ভকালীন স্বাস্থ্য এবং প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবার গ্রহণ অত্যাবশ্যক। নার্স মাহফুজা বেগম তার বক্তব্যে বলেন, অনেক মানুষ এখনো বুঝে না কোন খাবার পুষ্টিকর আর কোনটি নয়। সেজন্য সবাইকে সচেতন করতে হবে এবং প্রতিটি পরিবারে সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে হিলিতে এই আয়োজন এলাকার মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

হিলিতে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

Update Time : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫