০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ
Reporter Name
- Update Time : ০৯:৫১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ৫৮ Time View

আমানুল্লাহ আসিফ, বিশেষ প্রতিনিধি: শেরপুরে অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেবার আলো সংগঠন। মঙ্গলবার (২৬ মে) শহরের নেক্সাস পাবলিক স্কুল প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল,গরম মশলা, সেমাই, চিনি, সাবান ইত্যাদি। নেক্সাস পাবলিক স্কুলের অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তওহীদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি সজিব আহমেদ জয়, সাধারণ সম্পাদক মিনাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিমেল সরকার, সদস্য আবু সুফিয়ান রুবেল প্রমুখ। ঈদের আগ মুহূর্তে বিভিন্ন উপহার পেয়ে সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
Tag :












