১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ী গাছের চারা বিতরণ কর্মসূচি ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৪ Time View

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও পৌরসভা এবং স্থানীয় বনবিভাগ যৌথ আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান । সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা তুলে দেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবরিসহ উপজেলা, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পৌরসভা, ১২টি ইউনিয়ন পরিষদ, ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে ২৫ হাজার ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও একই দিন পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরের নালিতাবাড়ী গাছের চারা বিতরণ কর্মসূচি ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক

Update Time : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫