১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে ফেন্সিডিলসহ অবৈধ ভারতীয় পন্য আটক

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ-
  • Update Time : ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৫৭৫ Time View

 রবিবার ০৬ জুলাই ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫,৭৩,৩০০/-(পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার তিনশত)টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে ফেন্সিডিলসহ অবৈধ ভারতীয় পন্য আটক

Update Time : ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫