০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় দারুণ সৃজনশীলতা, দর্শকদের মুগ্ধ করল খালেদা জিয়া সেজে তরুণী

Reporter Name
  • Update Time : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ৯৯ Time View

 স্টাফ রিপোর্টার, মোস্তাফিজুর রহমান যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদহ গ্রামে মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। ক্রীড়া আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতায় এক তরুণী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেজে ব্যতিক্রমী পরিবেশনা উপস্থাপন করেন। তার অভিনব সাজ ও উপস্থাপনা উপস্থিত দর্শক ও অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। গ্রামীণ খেলাধুলার পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠান পরিদর্শন করেন বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং উপজেলা যুবদলের নেতা মোঃ মুজাহিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

Tag :

Please Share This Post in Your Social Media

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় দারুণ সৃজনশীলতা, দর্শকদের মুগ্ধ করল খালেদা জিয়া সেজে তরুণী

Update Time : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬