যশোর ৮৫/১ আসনের মনোনয়ন রিভিউ দাবিতে সাধারণ জনতার বিক্ষোভ মিছিল
- Update Time : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১৮৩ Time View

মোঃ রায়হান হোসেন, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও রাজনৈতিক অঙ্গন আজ আবার উত্তপ্ত হয়ে উঠেছে ৮৫/১ আসনের মনোনয়ন রিভিউ দাবিকে কেন্দ্র করে। শনিবার বিকাল ৩ টার দিকে স্থানীয় জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বলফিল্ড থেকে শুরু হয়ে শার্শা উপজেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পেশাজীবী অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন,মফিকুল হাসান তৃপ্তিকে আমরা চাই না। মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনমতের যথাযথ প্রতিফলন হয়নি। তাঁরা বলেন— “দীর্ঘ ১৭ বছর নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে যারা ছিল এমন একজন প্রার্থীকে শার্শায় বিবেচনা করা হোক । জনগণের মতামতকে মূল্য দিয়ে রিভিউ করা হোক।” এসময় উপস্থিত বক্তারা দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন রিভিউ করে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। মিছিলের পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি










