যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
- Update Time : ০৮:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৪৪৫ Time View

শনিবার ১৪ জুন ২০২৫ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক কাশিপুর, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪,৫৩,১০০/-(চার লক্ষ তিপ্পান্ন হাজার একশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
















