০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : ০৭:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২২৯ Time View

অদ্য ২৫ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল শা্হজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ঘাসের বীজ, শাড়ী, চাদর এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৫২,৮০০/-(তিন লক্ষ বায়ান্ন হাজার আটশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

Update Time : ০৭:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫