ময়মনসিংহ ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১
- Update Time : ০৫:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২৫ Time View

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন গোপালপুর এলাকা হইতে ০২ মে ২০২৬ খ্রিঃ তারিখ ২০:১৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৫০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রহিমা (৩৫)স্বামী-মোঃ বিনু মিয়া, পিতা-মৃত নুর ইসলাম, মাতা-মোছাঃ কুলছুম, সাং-পাটগুদাম মদের ডিপো (রেল কলোনী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।




















