০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৫ Time View

বেনাপোল প্রতিনিধি রাহাত হোসেন

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটক ব্যক্তি হলেন মিজানপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুপ্তলা এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন তালুকদার।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মিজানপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার পিতার নাম আব্দুর রশিদ তালুকদার। তার ব্যবহৃত পাসপোর্ট নম্বর A05025454।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মিজানপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৮ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন তালুকদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক

Update Time : ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬