০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বায়সা গ্রামের কাঁচা রাস্তায় সংস্কারের দাবিতে এলাকাবাসীর আহ্বান।
Reporter Name
- Update Time : ০৮:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৮০ Time View

মোঃ রায়হান হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা গ্রামের কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানি জমে রাস্তাটি একেবারেই অচল হয়ে যায়। ফলে গ্রামবাসী, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এ গ্রামের মানুষরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। গ্রামের একাধিক বাসিন্দা জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।
Tag :




















