প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শার্শায় বৃক্ষ রোপন ও বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত
- Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৪৩ Time View

বৃক্ষরোপনে সাজাও দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগান শব্দকে সামনে রেখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে-(৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ) কর্মসূচির অংশ হিসেবে, সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বৃক্ষরোপণ কর্মসূচির বৃক্ষ রোপন করা হয়েছে। এছাড়াও একই সাথে একই দিনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ২০২৬ ইং শনিবারে, যশোরের শার্শা উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে-(৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ) কর্মসূচির অংশ হিসেবে। সারা দেশের ন্যায় এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, বেনাপোল পৌরসভাধীন এলাকা তালশারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর বেনাপোল স্থল বন্দর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর আঙ্গিনায় সহ উপজেলার অন্যান্য জায়গাতেও বৃক্ষ রোপন করা হয়। এদিন বেনাপোল পৌর বিএনপি সভাপতি মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে উক্ত কর্মসূচির বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যশোর-৮৫/১ আসনে ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এছাড়াও বিএনপির ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এদিকে একই দিনে “গণতন্ত্রের মা” ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫ টায় শার্শা উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যশোর-৮৫/১ আসনে ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি আবদার আলী, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিলে তিলে বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।” তিনি আরও বলেন, “১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















