০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে খানসামায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

 উজ্জ্বল রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View

 দিনাজপুরের খানসামায় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ অভিযানের উদ্বোধন করা হয়। খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু প্রতিরোধে খানসামায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬