১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name
  • Update Time : ০৪:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৬ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-“যেখানেই কলম অবিচল, সেখানেই আমরা”—এই স্লোগানে সাংবাদিকদের পেশাগত ঐক্য,দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও গতিশীল করতে দিনাজপুরের খানসামা উপজেলায় ‘খানসামা মডেল প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে খানসামা মডেল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক কালবেলা প্রতিনিধি মাসুদ রানা সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুজন শেখ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি লায়ন ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে নবচেতনা পত্রিকার প্রতিনিধি এ. আর. রহমান, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি উজ্জ্বল রায় এবং প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সংলাপ পত্রিকার প্রতিনিধি বুলবুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি নূর আমিন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি শফিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মজনু আলম এবং রাকিবুল ইসলামকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে মোট ১২ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,-“খানসামা মডেল প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সত্যনিষ্ঠ সাংবাদিকতার একটি প্রতিশ্রুতি। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, জনগণের স্বার্থে কলম চালাতে চাই। পেশাগত ঐক্য বজায় রেখে দায়িত্বশীল, অনুসন্ধানী ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে এই সংগঠনকে একটি আদর্শ প্রেসক্লাবে পরিণত করাই আমাদের লক্ষ্য।” নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “এই দায়িত্ব কোনো একক ব্যক্তির নয়। খানসামা মডেল প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করাই আমাদের মূল শক্তি। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য ও সুনাম অটুট রাখার জন্য আমরা সবাই মিলেই দায়িত্ব পালন করব। সবার সহযোগিতায় খানসামা মডেল প্রেসক্লাবকে একটি শক্তিশালী, বিশ্বাসযোগ্য ও আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Update Time : ০৪:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫