০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় পাটক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৫:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৫৩১ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ও বাংলা ভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত দেলোয়ার হোসেন মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ভুট্টা (পপকন) ব্যবসায়ী ছিলেন। পরিবারের সদস্যরা জানান,গত সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে সর্বশেষ মোবাইলে পরিবারের সঙ্গে কথা হয়। রাত সাড়ে ১০টার পর হলে পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার ১৫ জুলাই সকাল আনুমানিক ৫টার দিকে একই গ্রামের কৃষক আব্দুল বাকী পাটক্ষেতে পাট কাটতে গিয়ে পাটক্ষেতে কাদাযুক্ত অবস্থায় দেলোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের জামাতা রেজাউল করিম বলেন,আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যার কথা বলে আসছিলেন। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আতঙ্কে রয়েছে গ্রামবাসী। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় পাটক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

Update Time : ০৫:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫