০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

Reporter Name
  • Update Time : ০৫:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৭৮ Time View

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৫ ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বেলুন উড়ানো,পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অদম্য ৩ নারী হিসেবে সম্মাননা পান— অর্থনৈতিকভাবে সফল নারী: আঙ্গারপাড়া গ্রামের মোছা: রেখা। শিক্ষা ও চাকরিতে সাফল্য: পাকেরহাট গ্রামের দীপা রায়। সফল জননী নারী: আঙ্গারপাড়ার মাঝাপাড়া গ্রামের ভারতী রানী রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার,সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস,জেলা দুর্নীতি দমন কমিশনের ডিএডি আবুল কামাল আজাদ,নবাগত ওসি আব্দুল বাছেত সরদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

Update Time : ০৫:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫