১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ

 মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View

 যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্য, ভবিষ্যৎ শিক্ষা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি জিয়াউর হোসেন জিয়া, ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পুরো এলাকার জন্য গর্ব ও আনন্দের বিষয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে। বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল, সফল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ

Update Time : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬